বেনাপোল চেকপোষ্টে আন্তর্জাতিক কাস্টম তল্লাশী কেন্দ্রের পাশ থেকে শুল্ক গোয়েন্দার সদস্যরা শুক্রবার বিকালে বিকাম সরকার (৩২)নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩টি ওয়াকিটকি সেট উদ্ধার করেন।

এই সময় ভারতীয় নাগরিক বিক্রম সরকার কে আটক করে ব্যাপক জিজ্ঞাসা করেন গোয়েন্দা সদস্যরা। পরে ওয়াকিটকি সেট ৩টি আটক দেখিয়ে তাকে ছেড়ে দেন কাস্টম।

ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পিরোজপুর গ্রামের খুদিরাম সরকার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা উপ পরিচালক সাইফুর রহমান জানান,গোপন সংবাদে জানতে পারি এক ভারতীয় নাগরীক বেস কিছু ওয়াকিটকি সেট নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে তার নেতৃত্বে শুল্ক গোয়েন্দার একটি টিম কাস্টম তল্লাশী কেন্দ্রে পাশে অভিযান চালিয়ে ৩ টি ওয়াকিটকি সেট সহ ভারতীয় নাগরীক বিকাম সরকার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসা করে সেট ৩টি আটক দেখিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

 শেখ নাছির উদ্দিন/এসএম