ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের দাউতিয়া নামক স্থানে সৌখিন পরিবহণ নামে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন যাত্রী।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ধামরাই থানার অফিসার ইন চার্জ (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত এবং আহতদের উদ্ধার কাজ চলছে।
এসএইচ





