রাজধানীর উত্তর বাড্ডায় এক মুদি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম শাহজালাল (১৮) বলে জানা যায়।
গুলিবিদ্ধ শাহজালালের বড় ভাই শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে তার ভাই দোকান বন্ধ করার আগে এক দল সন্ত্রাসী এসে তার দোকানের কেস থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তার বুকে গুলি করে পালিয়ে যায়।
খবর পেয়ে আমি তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলজে হাসপাতালরে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এই বিষয়টি নিশ্চিত করেন।
এসএইচ





