ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে ফেনী আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

জামায়াতের এই নেতা ফেনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও হেফাজতের আন্দোলনের সময় শহীদ মিনারে হামলা-ভাঙচুরের মামলার অন্যতম আসামি।

আরএম