রাজধানীতে ডিবি পুলিশের গুলিতে এক যুবক (২৮) নিহত হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাড্ডা থানার এএসআই নূর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিবি পুলিশ ওই যুবককে আমাদের গাড়িতে তুলে দেয়। পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে লাশের বিস্তারিত পরিচয় জানাতে পারেন নি তিনি।
ঢাকা, ১৮ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





