রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৬২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।

দুপুরে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এমআর