নারায়ণগঞ্জের জিমখানা এলাকায় একাধিক বিয়ের অভিযোগে স্বামী আশরাফুল ইসলামের (২৬) পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী শান্তা আক্তার (২২)। এ ঘটনায় শান্তাকে আটক করেছে পুলিশ। জিমখানার কালাম বেপারীর ভাড়া বাড়িতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সদর মডেল থানার এসআই মো. বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ