দশটি গ্রেডের সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল ১৬ হাজার দুশ' টাকা করাসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন কর্তৃক দাখিলকৃত বৈষম্যমূলক বেতন বৃদ্ধির সুপারিশের প্রতিবাদ ও পেশকৃত তিন দফা দাবি বাস্তবায়ন' শিরোনামে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁসিয়ারিও দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম।
তিন দফা দাবির মধ্যে রয়েছে, সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান ইত্যাদি।
কেএইচ





