পুলিশ পরিচয়ে দুই ব্যক্তিকে অপহরণের সময় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে একটি এ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেলসহ দুই অপহরণকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
বুধবার ভোরে কালীগঞ্জের মান্দারতলা পূজা মন্দিরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কালীগঞ্জের বাদুরগাছার বাবু বিশ্বাস ও নলডাঙ্গার কামাল হোসেন।
অপহৃতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরঙ্গশ্রী গ্রামের মোতালেব হোসেনের ছেলে অমিত কাওছার মুন্না ও ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মী দেশের হাট গ্রামের লালন শেখের ছেলে রশিদ শেখ।
ঝিনাইদহ র্যাবের স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, কালীগঞ্জ-যশোর সড়কের বারোবাজার থেকে অপহরণকারীরা এ্যাম্বুলেন্স থেকে দুই জনকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। পথে র্যাবের টহলদলের সামনে পড়লে তাদেরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট উদ্ধার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেআই





