চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মহিলাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসান সঙ্গীয়ফোর্স নিয়ে দু’উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় সদর উপজেলার বেলগাছি গ্রামের নুর ইসলামের স্ত্রী জায়তুন খাতুন (৩৫), একই গ্রামের আনসার আলীর ছেলে জাহিদ (২৪), সরিষাডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী রেহেনা খাতুন (৩০), ডিঙ্গেদহ গ্রামের গফুর জোয়ার্দ্দারের ছেলে আব্দুল মজিদ (২৭), শহরের বড় মসজিদপাড়ার মৃত ইলাত আলীর ছেলে হামিদ (৫০) ও দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের দোয়াত শেখের ছেলে শহিদ শেখ (৩২) ও একই গ্রামের রিফাত আলীর ছেলে ফরহাদকে (২৫) গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ