চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অভয়াশ্রমের বিভিন্ন স্থান থেকে ২৭ জেলেকে আটকের পর জেল-জরিমানা করা হয়েছে।

মেঘনায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের আটক করা হয়। পরে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল-জরিমানা করেন।

আটক জেলেরা হলেন- আলি আশরাফ, নুরু বেপারী, জহিরুল ইসলাম, মাসুদ মিয়া, আবদুস সালাম, জাকির গাজি, ছলেমান, মো. হোসেন ও জাহাঙ্গীর মালতসহ ২৭ জন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে দুইজনের বয়স কম হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা এবং বাকিদের দেড় মাস জেল ও নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়।

কেএইচ