ঢাকা শহর এখন যানজটের শহর, বসবাসের অযোগ্য নগরী, তারপরেও আমাদের বিভিন্ন প্রয়োজনে সেই ঢাকাতেই যেতে হয়। জ্যামে পড়তে হয় ঘন্টার পর ঘন্টা। আর জ্যামের মধ্যে যারা পাবলিক বাসে বসে বা দাঁড়িয়ে গরমে অতিষ্ঠ হয়ে হাসফাস করি, তারা বাসের জানালা দিয়ে বাইরের বিভিন্ন মডেলের বিভিন্ন রঙ এর প্রাইভেট গাড়িগুলোর দিকে অপলক চেয়ে থাকি আর এমন একটা গাড়ি কেনার স্বপ্নে বিভোর হই আর মনে মনে এসির বাতাস খাই।

[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398412485.jpg[/img]
আবার যারা প্রাইভেট গাড়িগুলোতে বসে থাকি তারা আশে পাশের রিক্সাগুলোকে নানান ভাষায় বকা দেই। আর যারা রিক্সায় বসে থাকি তারা এইসব প্রাইভেট গাড়িওয়ালাদের টাকার উৎস খুজি, আর অভিশাপ দেই। মাঝে মাঝে কোনো কোনো অসৎ দূর্নীতিবাজ গাড়িওয়ালাদের বখে যাওয়া সন্তানদের উদাহরন টানি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398412484.jpg[/img]
এই যানজট নিরসনে কত উদ্যোগইতো নিলেন যার অধিকাংশই ফলপ্রসু হয়নি। এখনও নিচ্ছেন। বিভিন্ন রাস্তায় রিক্সা চলাচল নিষিদ্ধ করছেন, ফলাফল রিক্সাওলারা আন্দোলন করছে, গাড়ি ভাংচুর করে তাদের ক্ষোভ মিটাচ্ছে, একদল ঐতিহ্যকে ধরে রাখার জন্য রিক্সাওলাদের প্রতি সমবেদনা জ্ঞাপণ করছে, গাড়িওলাদের বিষদগার করছে, আরেক দল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাচ্ছে, রিক্সাগুলোকে নগরী থেকে বের করতে চাইছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398412482.jpg[/img]
যানজটের মূল কারন কি শুধুই রিক্সা আর প্রাইভেট কার? রাস্তার দুই পাশের দখলদাররা কি কম দায়ী? আমারতো মনে হয় সবগুলো রাস্তার ১০০ ভাগ ব্যবহার করতে পারলে যানজট ৫০ ভাগ কমে যেত। এখন এইসব দখলদারদে উচ্ছেদ করলে তারা আবার আন্দোলন করবে, গাড়ি ভাংচুর করবে। আমরাই বলব সরকার শুধু গরিবের পেটে লাথি মারতে পারে, কই বড় বড় ভূমি দস্যুদের বিরুদ্ধেতো কিছুই করতে পারেনা! 
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398412490.jpg[/img]
বর্তমানে বিভিন্ন আবাসিক এলাকার মধ্য দিয়ে যে রিকশা এবং প্রধান সড়ক দিয়ে যে পাবলিক বাস চলাচল করছে তার মধ্যে কোনো সমন্বয় নেই । সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য এই দুইয়ের সমন্বয়ে একটি কার্যকরী পরিবহন গড়ে তুলতে হবে।
পাবলিক ট্রান্সপোর্ট বা বাসের সীমাদ্ধতা হচ্ছে এদেরকে নির্দিষ্ট রুটে চলাচল করে নির্দিষ্ট পয়েন্টে থামতে হয় এবং এই ব্যবস্থায় প্রত্যেক যাত্রীকে যার যার গন্তব্যের দোরগোড়ায় পৌছে দেয়া সম্ভব নয়। 
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398412495.jpg[/img]
তাই সমন্বয় ব্যবস্থাটা এমন হওয়া উচিত যাতে করে একজন চাকুরীজীবি রিকশা যোগে তার বাসাবাড়ী থেকে প্রধান সড়কে অবস্থিত বাস স্টপেজের কাছে এবং বাস থেকে নেমে রিকশাযোগে কর্মস্থলে, একই ভাবে একজন ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে, একজন গৃহবধূ তার প্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে, একজন বয়স্ক ব্যক্তি বিকেলে হাটাহাটি করতে পার্কে যেতে পারে।
বর্তমানে কোথায় কোন রাস্তায় গেলে সহজে এবং স্বল্প দুরত্বের মধ্যে বাস থেকে রিকশায় অথবা রিকশা থেকে বাসে চড়া যাবে তা বোঝা মুশকিল । এতে করে রিকশা থেকে নেমে কাছাকাছি কোথায়ও বাস স্টপেজ বা বাস থেকে নেমে কোন রাস্তায় গেলে রিকশা পাওয়া যাবে বা রিকশা পাওয়া গেলেও সেটা দিয়ে আবার কতদুর যাওয়া যাবে এ ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এতে চলাচলের ক্ষেত্রে যেমন ভোগান্তির স্বীকার হতে হচ্ছে তেমনি সময়েরও অনেক অপচয় হচ্ছে। 
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398412489.jpg[/img]
রাস্তায় যানজট কমাতে শুধু রিকশা তুলে দিলেই হবেনা, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের উন্নতির পাশাপাশি রাস্তায় ব্যক্তিগত গাড়ীর সংখ্যা নিয়ন্ত্রণ করাটাও জরুরী । কিন্তু বর্তমান এই অবস্থায় নিশ্চিত করেই বলা যায় যে মানুষ আরো বেশী করে ব্যক্তিগত যানবাহন ব্যবহারে উৎসাহিত হবে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]