নোয়াখালীর চাটখিল উপজেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ বিপ্লব ওরফে জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব সাহাপুর গ্রামের আবদুল সাত্তারের ছেলে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম উদ্দিন জানান, বিপ্লব এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ ৪টি মামলার রয়েছে।
এমএনজে





