জামালপুর সদর উপজেলায় ছেলের নির্যাতনে ঈমান আলী (৭০) নামে এক পিতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

আজ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে সবুজ মিয়া (৩৫) পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সম্প্রতি জমি-জমা নিয়ে ছেলে সবুজের সঙ্গে তার বাবা ঈমান আলীর বিরোধ চলে আসছিল। আর এই বিরোধের জের ধরে আজ বুধবার তাদের বাড়ির সামনে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ তার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলে ঈমান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে ঘাতক সবুজ পলাতক রয়েছে।

সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পারিবারিক বিরোধের জের ধরে সবুজ তার বাবাকে মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের শরীরে মারাত্মক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এআই