বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়াও ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী ৭২ ঘন্টার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী বায়ুর অব উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর অপর বর্ধিতাংশটি উত্তর-পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





