দূর্নীতি দমন কমিশনে (দুদক) এর সাবেক ডিজি আহসান আলীর বিরুদ্ধে কাস্টম হাউস বেনাপোল পোর্ট থানার মামলা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় বেনাপোল কাস্টম হাউসের পক্ষে মামলাটি করেন সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম। মামলা নং-৩৮।

সম্প্রতি বেনাপোল সিএন্ডএফ এজেন্টেস এসোসিয়েশন ১৯ তারিখে ৮০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি, কাস্টম হাউসকে স্থবির করা, আমদানি কমায় ও বাণিজ্য পরিবেশ বিনষ্টে কমিশনার হয়রানির অপরাধে দুদকের ভূয়া ডিজি পরিচয়দাতা আহসান আলীকে গ্রেফতারের দাবী করেছে।

দুদকের সাবেক ডিডি ও হবু মহাপরিচালক (ডিজি) পরিচয়দাতা আহসান আলীর অর্থ বিনিয়োগকৃত প্রতিষ্ঠান রিতু ইন্টারন্যাশনালের ৩১ টি চালানে ২,০২,৩৪,৭০৮.০৯ টাকার শুল্ক ফাঁকির অন্যায় আবদার রক্ষা করতে না পারায় তিনি কাস্টম হাউস, বেনাপোলের কমিশনার মহোদয়ের বিরুদ্ধে একটি বেনামী চিঠি লিখে সশরীরে দুদকসহ শতাধিক দপ্তর ও মিডিয়ায় বিতরণ করেন।

এর আগে তিনি মোবাইল নং- ০১৭৭০০২৯৪... থেকে কল করে কমিশনার মহোদয়সহ এ দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের ভয়ভীতি, এসএমএস এবং ১৯/১১/২০১৮ তারিখে সশরীরে এসে কমিশনার মহোদয়কে চাপ সৃষ্টি করেন।

নিরপাত্তাজনিত কারণে কমিশনার মহোদয়ের কক্ষে তাঁর উপস্থিতিকাল মোবাইলে ভিডিও করে রাখা হয়। ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ ও হুমকির এসএমএস মামলার সাথে প্রমাণ হিসেবে দাখিল করা হয়।

সম্প্রতি প্রায় দু হাজার কোটি টাকা মূল্যের ৬৭ মণ (২.৫ মে. টন) ভায়াগ্রা কমিশনার না ছাড়ায় ক্ষতিগ্রস্থ একটি মহল ও চোরাকারবারীদের গডফাদার আহসান আলীর নেতৃত্তে চোরাকারবারী ও সাংবাদিক নামধারী একটি সংঘবদ্ধ চক্র কমিশনার ও বেনাপোল কাস্টম হাউসের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও প্রতিশোধমূলক কর্মকান্ডে লিপ্ত আছে।

কেবল হয়রানি, শত্রুতামূলক প্রতিহিংসা চরিতার্থের জন্যে আহসান আলী দুদকের মতো জাতীয় প্রতিষ্ঠানের নাম, পদবী ও প্রশাসনকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন। কোন প্রকার প্রামাণ্য তথ্য উপাত্ত ছাড়া কমিশনার মহোদয়ের বিরুদ্ধে বেনামী চিঠি দুদকসহ শতাধিক দপ্তর ও মিডিয়ায় বিতরণ করে বেনাপোল কাস্টম হাউস ও উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সম্মানহানি হয়েছে।

আহসান আলী সরকারের ২০ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে কাগজপত্র জমা করা, কমিশনারের দপ্তরে সশরীরে এসে অবৈধ তদ্বিরসহ চাপ সৃষ্টি করা (ভিডিও সংযুক্ত), বেনামী লিখে সশরীরে গিয়ে বিতরণ, সরকারের ৮০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি সাধন, আরো ক্ষতির প্রচেষ্টায় ধারাবাহিক লিপ্ত থাকা, দুদকের ভূয়া কর্মকর্তা মিথ্যা পরিচয় দিয়ে শুল্ক ফাঁকির জন্য অবৈধ তদ্বির ও চাপ প্রয়োগ, কমিশনারকে পরিকল্পিতভাবে ধারাবাহিক হয়রানি, কর্মকর্তাদের দুদকের ভীতি দেখিয়ে স্বার্থ হাসিল এবং সরকারী কাজে উপর্যুপরি বাধা সৃষ্টি করেছেন। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করা নাহলে ভায়াগ্রা চক্রের দ্বারা কর্মকর্তারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকায়, আটককারী কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভোগায়, বেনাপোল বন্দর দিয়ে আমদানির পরিমাণ ক্রমহ্রাসমান থাকায়, ভবিষ্যতে সমজাতীয় ভায়াগ্রা চালান আমদানির সম্ভাবনা থাকায়, বেনাপোলের অধিকতর রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছ। এ ছাড়া কর্মকর্তারা স্বাভাবিক কর্মকান্ড সম্পাদনে অদ্যাবধি আতংকে ভুগছে বিধায় দুদকের সাবেক উপ-পরিচালক আহসান আলী (মোবাইল নং- ০১৭৭০০২৯৪...) এর বিরুদ্ধে এজাহার গ্রহণ ও গ্রেফতার করে তাঁর অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য বন্দর থানা পুলিশ ও যশোরের পুলিশ সুপারকে অনুরোধ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ৯ টায় বেনাপোল কাস্টমসের পক্ষ থেকে মামলা করা হয়। মামলা নং-৩৮।

নাসির/এএস