মানুষের একটি মাথা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সাভারের কাজী মোকমাপাড়া এলাকার একটি ড্রেন থেকে মাথাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে চেয়ারম্যানের গলির একটি ড্রেন থেকে অর্ধগলিত অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়। এর আগে সেখানে মাথাটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

মাথাটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ