গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে সকল মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটানিং  অফিসার উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন।

শনিবার মেয়র ও সংরক্ষিত মহিলা আসনের দাখিল কৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য থাকে। উপজেলা সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠানে রিটানিং অফিসার,সহকারী রিটানিং অফিসার ও প্রার্থী এবং গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তাদের উপস্থিতিতে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৯ মেয়র ও ১৩ সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধা ঘোষনা করেন। এতে করে ওই সকল প্রার্থীদের নির্বাচনে আর কোনো বাধা থাকল না। আগামী ১৩ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রর্তীক বরাদ্দ করা হবে।

এমএ