মানবপাচারকারী সন্দেহে আকতার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে শনিবার ভোরে তাকে আটক করে পুলিশ। আকতার এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের হাসানের ছেলে।
জানা গেছে, এনায়েতপুর থানার বোয়ালমারী গ্রামের আলী কাদেরের ছেলে বনি আমিন ২০১৪ সালের ১ অক্টোবর আকতার হোসেনের মাধ্যমে মালয়েশিয়া যান। তার দু'দিন পরই আবার মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন।
ফিরে আসার পর আকতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। আকতার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আকতারকে আটক করে।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতার বিরুদ্ধে মানবপাচারের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এআর





