লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ সুতার গোপটা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বাসের ধাক্কায় এক ডাকাতের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ডাকাতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলকাবাসী জানায়, ভোরে একদল ডাকাত ওই সড়কে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির প্রস্তুতি নেয়। বাস থামাতে রাস্তার দু’পাশের গাছের সঙ্গে তারা মোটা রশি বেঁধে রাখে। দ্রুতগতির বাসটি রশি ছিঁড়ে চলে যায়। এসময় ছিঁড়ে যাওয়া রশির আঘাতে ও বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক ডাকাতের মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইন চাজ (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।