কুড়িগ্রমা-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাইদুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ মো: শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর (জন্ম : ১৯৪৩, মৃতু্য ২০১৮)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্ত্রী আগেই মারা গেছেন।

শাহেদ বলেন, মাইদুল ইসলাম হৃদরোগসহ নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে ১৫ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মাইদুল ইসলাম উলিপুর আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। কাসেম গ্রুপের প্রতিষ্ঠাতা এ রাজনীতিক ১৯৭৯ থেকে ৮৬ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।