রোববার সকাল ৯টায় উপজেলার খাঁজুরা এলাকায় নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান রাব্বি (১৫) উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং নাভারন আকিজ কলেজিয়েট স্বুলের নবম শ্রেণির ছাত্র।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, রাব্বি মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে খাঁজুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। রাব্বি যে মোটরসাইকেল চালাচ্ছিল, তার মালিক কে তা জানাতে পারেনি পুলিশ।
রাজধানীর শ্যামলির একটি ফ্যাশন ইনস্টিটিউটের শিক্ষিকাকে (৩০) ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে এক ছাত্রের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ওই শিক্ষিকাকে পরীক্ষা করানোর জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কেএইচ





