আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,বেগম খালেদা জিয়া ও তাঁর দল জনগণের স্বার্থকে কখনও গুরুত্ব দেননি।
মোহাম্মদ নাসিম শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা কাজীপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে স্বতঃস্ফুর্ত সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন,'দেশ জুড়ে বন্যার্তদের দুর্ভোগ লাঘবে আওয়ামীলীগ ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন নিরলসভাবে কাজ করছে, ঠিক তখনও বিএপি নেত্রী ষড়যন্ত্র ও চক্রান্ত করছেন।
তার কাছে জনস্বার্থের চেয়ে যেনতেন প্রকারে ক্ষমতা দখলই বড় কথা। তবে সময় পাল্টে গেছে। বর্তমানে সাধারণ মানুষকে আর বিভ্রান্ত করা সহজ নয়।
তিনি বাঁধ ভাঙ্গা বানের পানিতে প্লাবিত কাজীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখেন ও মানুষের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেন এবং তাদের মধ্যে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেন।
মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী, মাইজবাড়ি ও চালিতাডাঙ্গায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। এরপর রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময করেন।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





