মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গাংনীর পিরতলা পুলিশ ক্যাম্প সদস্যরা।
শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের মুন্সিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, কাজীপুর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদে মুন্সীপাড়ার একটি বাগানে অভিযান চালান পুলিশের একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিলগুলো ফেলে পালিয়ে যায় আব্দুল হান্নান। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
তবে মাদক নিয়ন্ত্রণ আইনে ফেন্সিডিলের মালিক পলাতক আব্দুল হান্নানের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এমকে





