মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ।
এরমধ্যে বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেশনতলায় সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। সিএফসিকে সমর্থন দেয় বিজয় গ্রুপ। এতে সংঘর্ষ ত্রিমুখীতে রূপ নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
এনএইচ





