২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচির সমর্থনে ১৮তম দিনে মিছিল করেছে গাজীপুর মহানগর শিবির।
মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে শুক্রবার টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
মিছিল থেকে আওয়ামী স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন কঠিন থেকে আরও কঠিনে রূপান্তর করা এবং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে জান বাজি রেখে শিবিরের সকল নেতাকর্মীদের ঝাঁপিয়ে পরার আহবান জানানো হয়।
মিছিল শেষে ৫-৬টি গাড়ী ভাংচুর করে ও রাস্তায় আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে।
এসময় আরও উপস্তিত ছিলেন মহানগরী শিক্ষা সম্পাদক মিজানুর রহমান,টঙ্গী কলেজ সভাপতি আরিফ রাব্বানি ও শিবির নেতা মোতাহার হোসেন মোহন প্রমুখ।
এআর





