সারাদেশে চলমান পুলিশের নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে গাইবান্ধায় জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে টাইমনিউজবিডিকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন জামায়াত ও একজন শিবির কর্মী। নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি টাইমনিউজবিডিকে আরো জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এমকে