বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীর তেঁতুলবাড়ি এলাকায় দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে ৩ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেলেও প্রশাসন তা নিশ্চিত করেনি।
শুক্রবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোস্ট গার্ড পাথর ঘাটা স্টেশন কমান্ডার কে এম রাহাতুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানাহয়েছে উদ্ধারকারী দল।
তবে এরই মধ্যে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
এআই/এসএইচ





