ময়না তদন্তের জন্য হলমার্ক কেলেঙ্ককারি মামলায় অভিযুক্ত সোনালী ব্যাংকের ডিজিএম কেএম আজিজুর রহমানের (৫৫) লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালে কর্তব্যরত জেল পুলিশ মো. জাকারিয়া।
গত রোববার বিকেল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেল সুপার ফরমান আলী জানিয়েছিলেন, আজিজুর রহমান একমাসের বেশি সময় ধরে প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি হার্ট ও ডায়বেটিসে আক্রান্ত ছিলেন।
মৃত আজিজুর রহমানের ভাই মন্টু জানান, আসরের নামাজ পড়ে বিকেলে ঘুমাতে যান তার ভাই। পরে ঘুমের মধ্যে তিনি স্ট্রোক করে মারা যান।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





