দফায় দফায় সময় বেঁধে দিলেও ঢাকার হাজারীবাগের ট্যানারিগুলোকে সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তরে খুব বেশি অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সচিবালয়ে বৃহস্পতিবার নদনদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হাজারীবাগে ট্যানারিগুলো দ্রুত সরাতে যে কার্যক্রম শুরু করেছিলাম সেখানে আমাদের অগ্রগতি খুব বেশি নেই, এরপরও কার্যক্রম অব্যাহত রেখেছি।’

সাভারের চামড়া শিল্পনগরীতে ৬১টি ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার তথ্য দিয়ে শাজাহান খান বলেন, দুটি ট্যানারি সম্পূর্ণভাবে স্থানান্তরিত হয়েছে, আশা করা যাচ্ছে ৩০টি এ বছরের মধ্যে চলে যাবে।

ট্যানারি স্থানান্তরে খুব বেশি অগ্রগতি না থাকায় নদী সংক্রান্ত টাস্কফোর্সের সদস্যরা আগামী ৩ আগস্ট সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যাবেন বলেও জানান শাজাহান খান।

ওএফ