রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো: জসিম ও আল আমিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের খিলগাঁওয়ের আল ইসলামিয়া সুইটস্ এন্ড বেকারি পাশ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি (মিডিয়া) এডিসি সাইদুর রহমান।

তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে কতিপয় যুবক খিলগাঁও এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজ ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও গুলিসহ খিলগাঁও এলাকায় অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

কেএইচ