রাজধানীর ভাষানটেক থানার শিল্পীরটেক বালুর মাঠে গুলিবিদ্ধ এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করে ভাষানটেক থানা পুলিশ।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কে বা কারা গুলি করে অজ্ঞাত এক যুবককে হত্যা করেছে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট, চেকশার্ট ও জ্যাকেট।

ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

জেএ