খুলনা মহানগরীর ফুলবাড়িগেট তেলিগাতী গ্রামে বাড়ির পাশ থেকে সবুজ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টায় আড়ংঘাটা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
আড়ংঘাটা থানার ওসি গোলাম রসুল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ সবুজদের বসতবাড়ির পিছন থেকে তার লাশ উদ্ধার করে।
মৃতদেহের গলায় ফাঁস লাগিয়ে হত্যার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআর





