কক্সবাজারের টেকনাফ উপজেলা এলাকা থেকে চিহ্নিত দুই মানবপাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শাহপরীর দ্বীপ এলাকার মৃত ইমাম হোসেনের পুত্র এনাম উল্লাহ (৪০) ও একই এলাকার মৃত হাজী আজিজুর রহমানের পুত্র আব্দুস শুক্কুর (৩৫)।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মানবপাচারকারীকে আটক করা হয়ছে। তাদের আদালতে পাঠানো হবে।
এআই





