কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবাসহ ২ তরুনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- টেকনাফের লেদা এলাকার হাফিজ আহমদের ছেলে মো. নাছির উদ্দিন (২৬) এবং সেন্টমার্টিন পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে আব্দুল শুক্কুর (২১)।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং চেক পোষ্টে কক্সবাজারগামী বাস ও সিএনজিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, বিকালে হাবিলদার আনোয়ারের নেতৃত্বে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার থ ১১-৩২৫৭) ও স্পেশাল বাসে (কক্সবাজার জ ১১-০১৮৫) তল্লাশি করে ১৩টি ইয়াবার প্যাকেটসহ ওই তরুনদের আটক করা হয়।

হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার ফজলুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, প্যাকেটগুলো থেকে ২ হাজার ৭শ’পিস ইয়াবা পাওয়া গেছে। যার মূল্য প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ