নওগাঁ সদর উপজেলার মহাদেবপুর মহাসড়কের হাঁপানিয়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যনিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবু বকর সিদ্দীক (৫৫)। তিনি সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের টুকুর চাঁদপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)জাকিরুল ইসলাম জানান, সকালে আবু বকর সিদ্দীক রিকশায় করে বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এসময় রাজশাহীগামী একটি ট্রাক রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেওজানান তিনি।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





