কক্সবাজার শহর থেকে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুজিবুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

 

বুধবার দুপুর ১২টার দিকে শহরের দক্ষিণ রুমালিয়াছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

 

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

 

এসএইচ