খুলনার ডুমুরিয়া উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি বাস খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বরাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার কার্ষালয়ের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খুলনা ও ডুমুরিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। এএস