গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক রতন মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে করেছে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে।রতন ওই গ্রামের নগেন্দ্র নাথ মন্ডলের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান, রতন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব।
এসময় তার কাছে ৩৫০ পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।তিনি আরো জানান, রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রতনকে সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়।
তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাদুল্যাপুর থানার (ওসি) ফরহাদ ইমরুল কায়েস।
এসএইচ





