কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় তাজুল ইসলাম বেপারী (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কড়িয়াইল নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাজুল কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউপির গাগলাইল গ্রামের বাসিন্দা।
জানা যায়, রাতে ওই এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তাজুল বেপারী। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
জেড





