নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জয় তুলে নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের চেয়ে ৭৭৯০২ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ১৭৪ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১৭৪৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬৭০০ ভোট।

১৭৪কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী ৭৭৯০২ ভোট বেশি পেয়েছেন।

এ নির্বাচনে ৭টি রাজনৈতিক দল থেকে ৭ জন মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৭৪ ভোট কেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

এ সিটি করপোরেশনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এমবি