খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এ জুনাব আলী ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় তাইন্দং উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য নাগরিক পরিষদের মহা-সচিব ও কুমিল্লা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী যামিনি পাড়া জুন কমান্ডার লে. কর্ণেল মাহমুদুল হক, বিশেষ অতিথি ছিলেন ১নং তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির।
অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তশালিদের উচিত অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই ওরা সুন্দরভাবে বেচে থাকতে পারে।
মানবতার কল্যাণে জুনাব আলী ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এসময় অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার কামাল হোসেন, মমিনুল ইসলাম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সি. সহ-সভাপতি ইব্রাহীম মনির, সাদেকুর রহমান, কুমিল্লা মহানগর সভাপতি কাজী হারুন অর রশীদ, খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, ছাত্র নেতা মেহেদী, কাজী হাসান, শাহীন, রেজাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রায় তিন শতাধীক দরিদ্র উপজাতী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছিদ্দিক/এমবি





