চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামালকে (২২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত কামাল চরম্বা ইউনিয়নের নাসির মোহাম্মদ পাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন কামাল। এ সময় লোডশেডিং হয়। একদল মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে কামালকে কুপিয়ে রেখে চলে যায়। স্থানীয়রা আশঙ্কাজনকভাবে উদ্ধার করে কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যান কামাল।
ওসি জানান, এ ঘটনা কারা ঘটিয়েছে বোঝা যাচ্ছে না। তবে খুনিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এএইচ





