অক্টোবর মাসের শেষের দিকে এয়ারপোর্ট হতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এক্সপ্রেসওয়ের সংশোধিত নকশা অনুসারে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেশুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, খিলগাঁও, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী এবং ঢাকা চিটাগাং মহাসড়কের কুতুবখালিতে শেষ হবে।

তিনি আরও জানান, মূল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার।

এমআর