নরসিংদীর বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী হাজী সেলিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার রাতে নরসিংদী শহরে তার বাসভবনের সামনে এলোপাতারি কুপিয়ে গুরতর জখম করে মৃতভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল এবং পরে আশংঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান প্রথমে জানান, তার অবস্থা গুরতর। পরে ঢামেক হাসপাতালের বরাত দিয়ে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এএইচ





