ফেনী শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ৬ লাখ অবৈধ সিডি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় ৫ সিডি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের রাজা ঝির দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাজা ঝির দিঘীর পাড়ে অভিযান চালিয়ে ৫ লাখ পাইরেসি ও ১ লাখ পর্ণ সিডি জব্দ করে র্যাব।
অভিযানকালে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের আমান উল্লাহর ছেলে মোহাম্মদ ইয়াছিন ও মোহাম্মদ দাউদ, শহরের বনানী পাড়ার ফরিদ উদ্দিন ও তার ছেলে রিয়াজ ও শহরের মিজান পাড়ান ছিদ্দিকুর রহমানের ছেলে রাজুকে আটক করা হয়।
ফেনী র্যাব-৭ এর এএসপি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই,





