বাগেরহাটে জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম’সহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ (০৮ ডিসেম্বর) শনিবার ভোর রাতে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। তাঁরা বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন।
আটক অপর ৪ জনের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- সদর উপজেলা জামায়াতের কর্মী মাওলানা ইমাদ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমান।
বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
এমবি





