স্ত্রীর পরকিয়ার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করা চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের নন্দনকানন এলাকায়মিতুর বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ (০১ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিএমপি জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় আত্মহত্যা করেন ডা. মোস্তফা আকাশ। আত্মহত্যার আগে মোস্তফা আকাশ তার ফেসবুকে স্ত্রীর সঙ্গে বিভিন্নজনের আপত্তিকর ছবি ও চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে লিখেন “তোমার প্রেমিকদের নিয়ে ভালো থেকো।”
এমবি





