অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার রাত ১টার দিকে নোয়াখালী শহরের হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহবুবুর আলম জানান, আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ওই মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

জেএ