নিরাপত্তা বিষয় খতিয়ে দেখতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করছেন যুক্তরাজ্যের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল।

রোববার (১৩ মার্চ) সকালে প্রতিনিধিদলটি বিমানবন্দর পরিদর্শনে যান।

বিমানবন্দর আমর্ড পুলিশের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৩ দিন আগে যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল বিমানবন্দর পরিদর্শনে এসেছেন। তারা তাদের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করছেন।’

একই তথ্য জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসানও।

এর আগে গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, হঠাৎ করে সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে আঙুল তুলে ব্রিটেন বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে।

এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিদর্শনে এসেছে যুক্তরাজ্য প্রতিনিধিদল।

ওএফ